তাহমিনা তানিয়া »
কলা বহুগুণে সমৃদ্ধ, উপকারী। এতে রয়েছে আয়রন; যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এছাড়াও কলার রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।
চলুন জেনে নেওয়া যাক কলা খাওয়ার অজানা কিছু উপকারিতা-
১. আপনার যদি রক্তস্বল্পতা থাকে তাহলে আপনি দিনে ২ টি করে কলা খাবেন। টানা এক মাস খাবার পর টেস্ট করে এর প্রমাণ নিতে পারেন।
২. আপনার যদি বিষণ্ণতা থাকে, তাহলে দিনে ২ টি করে কলা খাবেন। কারণ এটা সুখী হরমোন নিঃসরণ করে।
৩. কলায় আছে উচ্চ মাত্রার পটাসিয়াম, এটা হার্ট ভাল রাখে।
৪. কলা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কাজ করে।
৫. কলা শরীরে শক্তি বাড়ায়।
৬. কলা হজমে সাহায্য করে, এতে আঁশ আছে ফলে যাদের টয়লেট করতে গেলে চোখের পানি ঝরে তাদের জন্য এটা খুবই উপকারি।
৭. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কর , তাই প্রেগন্যান্ট মহিলারা একদম মিস করবেন না।
৮. কলা রক্তে শর্করা বাড়ায়, তাই গর্ভবস্থায় মায়ের ক্লান্তি দুর করতে মহৌষধ।
৯. কলায় থাকা পটাশিয়াম মস্তিষ্কের জন্য উপকারী। স্মৃতিশক্তি বাড়ায়।
১০. কলায় প্রচুর ভিটামিন বি আছে যা মানসিক চাপ কমায়।
১১. কলা মনোযোগ বাড়ায়। এটা পরিক্ষিত। তাই ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত কলা খাওয়া ভালো।
১২. মশার কামড়ে ফুলে উঠা বা লাল হয়ে উঠা ত্বকের যত্নে কলার খোসা ঘষে দিলে এন্টি সেপ্টিক ক্রিমের কাজ করে।
১৪. পেট খারাপ বা পাতলা পায়খানা হলে কাঁচ কলার ভর্তা, রান্না তরকারি খেলে কার কি উপকার হয় সে কেবল ভুক্তভুগিরা ই জানেন।
তাহলে আর দেরি কেন! প্রতিদিন ২ টি করে কলা খেয়ে নিজে সুস্থ থাকুন, অন্যকে ভাল রাখুন।
বাংলাধারা/এফএস/এআর












