১৯ মার্চ ২০২৬

তৃতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ জেমি ডে

স্পোর্টস ডেস্ক  »

নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন বাংলাদেশের ফুটবল কোচ জেমি ডে। দ্বিতীয় কভিড পরীক্ষায়ও করানো পজিটিভ হয়েছিল তার।

গতকাল থেকে কাতারে অনুশীলন শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। দ্রুত দলের সঙ্গে যেন যোগ দিতে পারেন জেমি, সেই জন্য শনিবার তৃতীয়বারের মতো কভিড পরীক্ষা করা হয়। রবিবার আসা সেই পরীক্ষার ফল একই; পজিটিভ। তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া জেমির কাতার যাত্রা এখন অনিশ্চিত।

বর্তমানে হোটেলে আইসোলেশনে থাকা জেমি তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান, ‘আগের মতোই উপসর্গগুলো আছে। কোনো উন্নতি হয়নি। এখন পর্যন্ত খাবারে স্বাদ কিংবা কোনো ঘ্রাণ পাচ্ছি না। কয়েকদিন পর আবারও পরীক্ষা করাব, সেটার ফলের ওপরই নির্ভর করছে আমার কাতার যাত্রা।’

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ বাছাইয়ে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন