২০ মার্চ ২০২৬

বিজিএমইএ কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেবকদের শীত বস্ত্র প্রদান

বাংলাধারা প্রতিবেদন  »

বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে বিজিএমইএ কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্নতা কর্মীদের (সেবক) জন্য শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে বিজিএমইএ’র সম্মানিত প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম শহরের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করায় আবদুস সালাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরকে আসন্ন শীতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শীত বস্ত্র উপহার হিসেবে প্রদান করতে পারায় বিজিএমইএ গর্বিত।

এসময় খোরশেদ আলম সুজন বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আহরণ সহ বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখায় পোশাক শিল্প তথা বিজিএমইএ’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, পোশাক শিল্পের কারণে বাংলাদেশের ভাবমুর্তি বর্হিঃবিশ্বে দিন দিন উজ্জ্বল হচ্ছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীত বস্ত্র উপহার বিজিএমইএ’র একটি মহৎ উদ্যোগ, যা প্রশংসনীয়।

অনুষ্ঠান শেষে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম সুজন এর নিকট পরিচ্ছন্নতা কর্মীদের (সেবক) জন্য চার হাজারের অধিক পিস শীত বস্ত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ. এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুসা, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও এনামুল আজিজ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব নাছির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালক সর্বজনাব সাইফ উল্লাহ মনসুর সহ গার্মেন্টস্্ শিল্পের মালিকগণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রশাসকের একান্ত সচিব জনাব মোঃ আবুল হাশেম সহ উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন