২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে জোড়া মৃত্যুর দিনে নতুন শনাক্ত ১০৬

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৬ জন। এদের মধ্যে ৯৪ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল ৮৫৫ জনের।

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৭ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ১৭৫ জনের মধ্যে ১৮ হাজার ১০০ জন নগরের ও ৬ হাজার ৭৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও সিভাসুতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, শেভরণে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন