বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মজিবুল হক খান করোনা পজিটিভ হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে পরীক্ষায় তাঁর নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাধারা/এফএস/ওএস












