২০ মার্চ ২০২৬

পুরো শরীর জুড়ে এক টুকরো কাপড়; ভাইরাল জ্যাকলিন

বিনোদন ডেস্ক »

শ্রীলঙ্কান বিউটি কুইন জ্যাকলিন ফার্নান্দেজ ‘ভূত পুলিশ’র শুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন। শুটিংয়ের মাঝে এবার নতুন ছবি শেয়ার করলেন তিনি। নতুন ছবি দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বলিউডের বিভিন্ন তারকারাও জ্যাকলিনের ছবি দেখে প্রশংসা করেন।

লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে তাঁর পানভেলের বাগানবাড়িতে হাজির হন অভিনেত্রী। সালমান খানের বাগানবাড়িতে গিয়ে সেখানে মিউজিক ভিডিওর শুট করেন জ্যাকলিন।

লকডাউন যখন প্রাথমিক পর্যায়ে উঠতে শুরু করে, সেই সময় মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। এক বন্ধুকে সঙ্গ দিতেই জ্যাকলিন পানভেল ছেড়ে মুম্বাইয়ে ফিরে আসেন বলে জানান। মুম্বাইয়ে ফেরার কয়েক দিন পর থেকেই ‘ভূত পুলিশ’-এর শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন