বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭২ জন। এদের মধ্যে ১৪৪ জন নগরের ও ২৮ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তদের চিহ্নিত করা হয়।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৭৭৬ জনের মধ্যে ১৮ হাজার ৬০৪ জন নগরের ও ৬ হাজার ১৭২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের, শেভরণে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।
বাংলাধারা/এফএস/এআর












