আনোয়ারা প্রতিনিধি »
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। ২৬ নভেম্বর সংগঠনের সকল সদস্যদের নিয়ে তারা দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করেন।
কক্সবাজারের সৈকত সংলগ্ন একটি হোটেলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম জাফর উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন হাইলধর ইউনিয়ন নারী সদস্য সাজিয়া সুলতানা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চাতরী ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের এই আনন্দ ভ্রমণ প্রশংসার দাবী রাখে। সারা ইউনিয়নের সংগঠনের সকল সদস্যদের নিয়ে এই আনন্দ ভ্রমণ দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। এই ভ্রমণ নিশ্চয় নেতাকর্মীদের উজ্জীবিত করবে। ভবিষ্যতেও চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এভাবে একতাবদ্ধভাবে দলের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী।
চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ সেনগুপ্ত শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর, মো. নাজিম, মো. দেলোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সাহাবুদ্দিন, চন্দন, সুজিত, ওসমান, মিজানুর রহমান রুবেল, মো. মিজান, মো. নাজিম, জয় দেব বৈদ্য, মো. জসিম প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর












