২০ মার্চ ২০২৬

শবনম ফারিয়া-অপুর বিবাহ বিচ্ছেদ

বিনোদন ডেস্ক  »

বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সংসার জীবন থেকে ছুটি নিলেন শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। ২৭ নভেম্বর বিচ্ছেদ পত্রে সই করেন দুজনে।

কারণ হিসেবে শবনম ফারিয়া জানান, উল্লেখযোগ্য কোনও কারণ নেই এই বিচ্ছেদের পেছনে। ফলে একে অপরের প্রতি কোনও অভিযোগও নেই। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে।

‘আমরা ভালোবেসে বিয়ে করেছি। অনেক প্ল্যান ছিল এই সংসার ঘিরে। কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে আমরা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’ খবর- বাংলা ট্রিবিউন

গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া! অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু। এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনও শিল্পীকে ঘিরে হয়নি আগে। মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে, নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি।

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয় হয়। দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় তাদের।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন