২০ মার্চ ২০২৬

চট্টগ্রামের ২ প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের ৪ লাখ টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন  »

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করায় এবং শর্তভঙ্গের দায়ে চট্টগ্রামের ২ প্রতিষ্ঠানকে ৪ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম।

রবিবার (২৯ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ বিষয়টি জানান।

মোয়াজ্জম হোসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র না থাকায়, শর্তভঙ্গ ও পাহাড় কর্তন করায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এ সকল জরিমানা করা হয়।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় মিরসরাইয়ের মেসার্স খাজা ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং শর্ত ভঙ্গ করায় চাঁদপুরের মল্লিক ডায়াগনস্টিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রদত্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন মোয়াজ্জম হোসাইন।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন