বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৯ জন। এদের মধ্যে ১৭৮ জন নগরের ও ২১ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছ।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৯ জন; এর মধ্যে ২২৪ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৫ হাজার ৩৩৪ জনের মধ্যে ২০ হাজার ১১৬ জন নগরের ও ৬ হাজার ২১৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৪৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ জনের নমুনার মধ্যে ২৩ জনের ও শেভরণে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












