১৯ মার্চ ২০২৬

চট্টগ্রাম পরিদর্শন করলেন ক্যারিবীয় পর্যবেক্ষক টিম

স্পোর্টস ডেস্ক »

টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ দলের সফর উপলক্ষে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাক-প্রস্তুতি দেখতে পাঁচ দিনের বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দল। এ দলে রয়েছে ২ জন প্রতিনিধি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারে করে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন তারা। পরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন।

মাঠ পরিদর্শন শেষে ইম্পেরিয়াল হাসপাতাল ও হোটেল র‍্যাডিসন ব্লু পরিদর্শন করেন তারা। সেখানে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। বিকেলে হেলিকাপ্টারযোগে তারা আবারো ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন