২০ মার্চ ২০২৬

সাজেক থেকে ২০০০ ফুট নিচে নেমে বিপদে পড়লেন দম্পত্তি

খাগড়াছড়ি প্রতিনিধি  »

প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরনা দেখার উদ্দেশ্যে স্বামীসহ রওনা হন রোকসানা আক্তার (৩৮) নামের এক নারী। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে সে। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) স্বামী আব্দুল ওহাব’সহ ঢাকা থেকে সাজেক ভ্যালি ভ্রমণে আসে এই নারী।

পা ভেঙ্গে যাওয়ার পর সাহায্যের জন্য দিশেহারা হয়ে যায় এই দম্পত্তি। পরে উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয় এই দম্পত্তি।

৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত রুইলুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই জনাব মুশফিকুর রহমান স্থানীয় জনগনের সহায়তায় রোকসানা আক্তার’কে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সদরে প্রেরণ করা হয়।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন