১৩ মার্চ ২০২৬

যথাযোগ্য মর্যাদায় চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন পালিত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টলবীর, চট্টলার গণমানুষের নেতা, সাবেক তিনবারের সফল সিটি মেয়র, নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীর মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পণ।

আজ বাদ এ যোহর চশমা হিলস্থ শেখ ফরিদ জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের কবরে সুরা ফাতিহা পাঠ ও জিয়ারত করা হয় এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম আর আজিম, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম মিঞা, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফখরুল আলম রিপন, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহীম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোবারক আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক, মেজবাহ উদ্দীন মোরশেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন।

আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম, চ.বি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, ছাত্রলীগ নেতা এস.ইউ.জোবায়ের, সাজ্জাদ হোসেন, নগর ছাত্রলীগের সহ সভাপতি ফরুখ আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, মঈনুল হোসেন চৌধুরী শিমুল, সম্পাদকমন্ডলীর সদস্য আবুল মনসুর টিটু, কবির আহমেদ, যুবলীগ নেতা সোহেল ইমরান, নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা আরিফ রশিদ, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম আবু, আকবর শাহ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিয়াজ কামাল, এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা সামির শাকীখুলশী থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদ বিন ইউনুস, প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ