১৩ মার্চ ২০২৬

নভেম্বরে দেশে নির্যাতনের শিকার ৩৫৩ নারী ও কন্যাশিশু

বাংলাধারা ডেস্ক  »

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, সারাদেশে নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ১৮ জন দলবদ্ধধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার।

মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার (১ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়। এই প্রতিবেদন দেশের জাতীয় ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। খবর: আর টিভি

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ১৮ জন দলবদ্ধধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। ৯৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার এবং ৭ জন কন্যাশিশু দলবদ্ধধর্ষণের শিকার হয়েছে।

এছাড়া ৭ জন শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। এর মধ্যে শিশু ৩ জন। ৬ জন শিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।
উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণের ঘটনা ঘটেছে মোট ১১ জনের সাথে। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ১২ জন শিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে।

এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জনের উপর, এদের মধ্যে ৪ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন দলবদ্ধধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ