১৩ মার্চ ২০২৬

অস্থিরতা নিরসনে শীর্ষ আলেমদের বৈঠক

বাংলাধারা প্রতিবেদন  »

শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসবেন। শীর্ষ আলেমদের এ বৈঠকটি রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। খবর: কালের কন্ঠ

কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন বলে জানা গেছে।

দেশের শীর্ষ আলেমদের মধ্যে এতে উপস্থিত থাকবেন আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর) প্রমুখ।

বাংলাধারা/এফএস /এইচএফ/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ