বাংলাধারা প্রতিবেদন »
পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনা না থাকা এবং শর্ত ভঙ্গ করে পরিবেশের ক্ষতিসাধন করায় ১৩ টি শিল্প প্রতিষ্ঠানকে ১৩ লক্ষ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।
বুধবার (২ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ বিষয়টি জানান।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এসকল জরিমানা করা হয়।
কক্সবাজারের এস এম এ ব্রিকস, মেসার্স এম এন্ড কে ব্রিকস, এম পি এম ব্রিকস, মেসার্স কে আর বি, কুমিল্লার এ আর এন (নাহিদ) ব্রিকস, এইচ এইচ ব্রিকস, মেসার্স এস এন ব্রিকস, বিসমিল্লাহ কর্পোরেশন লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স ঢাকা ব্রিকস, দ্য ল্যাবইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড স্পেশালাইজড হাঃ, চট্টগ্রামের মেসার্স যমুনা ট্রিমস লিমিটেড, চাঁদপুরের আল আকসা ডায়াগনস্টিক সেন্টার, নোয়াখালীর পলি প্লাইউড প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ লক্ষ ৮৯ হাজার জরিমানা করা হয়।
প্রদত্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মোয়াজ্জম হোসাইন।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












