২০ মার্চ ২০২৬

ফিশারিঘাটে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাটকা জব্দ

বাংলাধারা ডেস্ক  »

নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জাটকা বাজারজাতকরণের দায়ে দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এ অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, আজ নগরীর ফিশারিঘাট এলাকায় মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। এসময় লক্ষাধিক টাকার জাটকা জব্দ করা হয় এবং জাটকা বাজারজাতকরণ এর দায়ে দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত জাটকা গরীব, দুঃখী, অসচ্ছল ছিন্নমূল মানুষ এবং এতিমখানায় বিতরণ করা হয়। খবর: দৈনিক পূর্বকোণ

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং কোস্ট গার্ডের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন