২০ মার্চ ২০২৬

বিবাহবার্ষিকীতে সুন্দরবনে সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক  »

দেখতে দেখতে সৃজিত মিথিলার সংসার এক বছর হতে চলল। গত বছরের ৬ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় এই তুই তারকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রোববার (৬ ডিসেম্বর) তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উদযাপনে ছোট আইয়ারাকে নিয়ে তারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন।   খবর: সময় নিউজ

কয়েক দিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি ওঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।

এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘বনের দিনরাত্রি। ’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন