২০ মার্চ ২০২৬

দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট

বাংলাধারা ডেস্ক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন আইনজীবী উত্তম লাহিড়ী।

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে করা এই রিটে আইনজীবী হচ্ছেন নাহিদ সুলতানা যুথি ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সাথে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়।

এর আগে রোববার সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের কোর্ট থেকে রিট দায়েরের অনুমতি নেন রিটকারীরা। আগামীকাল সোমবার (৭ ডিসেম্বর) এই কোর্টেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন