৯ নভেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৪, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৪ জন। এদের মধ্যে ১০৯ জন নগরের ও ৩৫ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩১ জন; এর মধ্যে ২৩৫ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৭ হাজার ৫৫৬ জনের মধ্যে ২১ হাজার ৪৮ জন নগরের ও ৬ হাজার ৫০৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন