৩ মার্চ ২০২৬

রাঙামাটিতে সেনাটহলে জেএসএস সন্ত্রাসীদের হামলা: মৃত্যু ১

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির কাপ্তাইয়ে টহলরত সেনাসদস্যদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থলেই এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে কাপ্তাই উপজেলাধীন ধূল্যাছড়ি ব্রীজের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

সেসময় নিজেদের রক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলে থাকা জীবতলি আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ান এর সদস্যরা। এতে বিল্টন চাকমা(৪৮) নামে এক সন্ত্রাসী মৃত্যুবরণ করেন। তবে তার সহযোগি অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ভোররাতে ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয় চালাচ্ছে কাপ্তাই থানা পুলিশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ