২০ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৩৮, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৮ জন। এদের মধ্যে ১২৯ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৮ জন; এর মধ্যে ২৪২ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৪৬৮ জনের মধ্যে ২১ হাজার ৮৩৬ জন নগরের ও ৬ হাজার ৬৩২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও সিভাসুতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের, শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন