বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের হালিশহর থানার বেপারী পাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এখনও রিকশাচালকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় ট্রাকটির চালক বাবুল মিয়া (৩০) ও হেলপার মো. আসিফকে (২২) আটক করেছে পুলিশ।
হালিশহর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ














