২০ মার্চ ২০২৬

মরিশাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’ উদ্বোধন

বাংলাধারা ডেস্ক »

মরিশাসের রাজধানী সেন্ট লুই শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। সড়কটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং মরিশাসের দ্য সিটি কাউন্সিল অব পোর্ট লুইসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণকৃত ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশ ও মরিশাস দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে দুর্দান্ত সম্পর্ক উপভোগ করছে। আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে আমরা একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষাগুলো ভাগাভাগি করি। আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করি।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ মহাসাগর এবং সমুদ্রের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে এবং আমরা এ বিষয়ে মরিশাসের বিস্তৃত অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চাই।’

মরিশাসের প্যারাডাইজ আইল্যান্ডের রাজধানী পোর্ট লুইসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে মরিশাস সরকার, জনগণ এবং কোভিড-১৯ মহামারীর মধ্যে যারা এই কাজ করতে পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মরিমাসের ভাইস প্রাইম মিনিস্টার এবং লোকাল গর্ভনমেন্ট অ্যান্ড ডিজাসটার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু অংশ নেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন