খাগড়াছড়ি প্রতিনিধি »
সমাজের অসহায় হতদরিদ্রদের মানুষের পাশে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি।
সারা দেশ যখন শীতে কাঁপছে ঠিক তখনি মানবতার দু হাত প্রসারিত করে দেড় শতাধিক গরীব, দুস্থ ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা পুনাক’র সভানেত্রী আমিনা আফরোজ জেমী শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় খাগড়াছড়ি সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি নারী পুলিশ কল্যাণ সমিতির সভানেএী আমিনা আফরোজ জেমী বলেন, সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। পুলিশের পক্ষ থেকে মানবিক এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান খাগড়াছড়ি নারী পুলিশ কল্যাণ সমিতির সভানেএী আমিনা আফরোজ জেমী।
বাংলাধারা/এফএস/এআর












