১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৭৯, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে ৭৩ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৯ জন; এর মধ্যে ২৪৩ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৫৪৭ জনের মধ্যে ২১ হাজার ৯০৯ জন নগরের ও ৬ হাজার ৬৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫২৫ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও সিভাসুতে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন