১৯ মার্চ ২০২৬

দেশে করোনা কেড়ে নিলো আরও ২৫ প্রাণ

বাংলাধারা প্রতিবেদন »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট চার লাখ ৯৮ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ২৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৩৩ হাজার ৬১৪ জন করোনা থেকে সুস্থ হলো।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন