২০ মার্চ ২০২৬

করোনা : চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৬, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৬ জন। এদের মধ্যে ৮৯ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৩ জন; এর মধ্যে ২৪৬ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা

রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৭৬৭ জনের মধ্যে ২২ হাজার ৯৮ জন নগরের ও ৬ হাজার ৬৬৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন