১৯ মার্চ ২০২৬

আনোয়ারায় মামলা দায়ের করায় বাদীর উপর হামলা

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় মামলা দায়ের করায় জামিনে এসে বাদীর উপর দুই দফা হামলা চালিয়েছে সামশুল আলম নামের এক ব্যাক্তি। গত ১৯ ডিসেম্বর শনিবার বটতলী বরৈয়া সড়কের উত্তর পুকুর পাড় আল আমিন মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

সকাল সন্ধ্যা দুই দফা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় সামশুল আলমের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সামশুলকে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকতা আনোয়ারা থানার এস আই আরাফাত হোসেন বলেন, বটতলী এলাকায় মামলার বাদীর উপর আসামীর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বটতলী হলদিয়া পাড়া এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র সামশুল আলম (৫০) দীর্ঘদিন ধরে ইটভাটার আড়ালে এলাকায় ইয়াবা ব্যবসা, ভূমি দখলসহ নানা অপকর্ম করে আসছে।এসব অবৈধ ব্যবসা চালিয়ে শূন্য থেকে কোটিপতি বনে গেছেন সামশুল । লেখাপড়া না জানা সামশুল আলম রায়পুর উপকূলীয় এলাকায় বরফকলসহ বিভিন্ন কারখানা গড়ে তুলেছেন।এসব কারখানার আড়ালে ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে আগের চেয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে সামশুল।

জানা যায়, স্থানীয় মাস্টটার মো.নুরুজ্জামান ফারুকী (৭০) গংদের সাথে সামশুল আলমের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। দুইমাস আগে নুরুজ্জামান গংদের একটি জমি থেকে গাছপালা কেটে নিয়ে য়ায় সামশুল আলম।এ ঘটনায় নুরুজ্জামান ফারুকী বাদী হয়ে থানায় সামশুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলায় সামশুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

গত কয়েকদিন আগে সামশুল আদালত থেকে জামিন নিয়ে বাদীকে হুমকি ধমকি দিতে থাকে।
গতকাল শনিবার সকালে সামশুল আলম মাস্টার নুরুজ্জামানকে অতর্কিত হামলা করে আহত করে।
পরে এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ঐদিন সন্ধ্যায় মাগরিবের নামায পড়ে ফেরার পথে সামশুল আলম মাস্টার নুরুজ্জামান ফারুকীকে আবারো লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে নুরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার শোর চিতকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সামশুল আলম পালিয়ে যায়। পরে ২০ ডিসেম্বর সকালে সামশুল আলমের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রেকর্ড করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, বটতলী হলদিয়া পাড়ায় নুরুজ্জামান ফারুকীর উপর হামলার ঘটনায় মামলা রেকর্ড করেছি। আসামী সামশুল আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন