২৮ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৩, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে ১৩০ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৪ জন; এর মধ্যে ২৪৭ জন নগরের ও ৯৭ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি একুশে পত্রিকাকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৯১০ জনের মধ্যে ২২ হাজার ২২৮ জন নগরের ও ৬ হাজার ৬৬২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের ও সিভাসুতে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ