১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৪১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪১ জন। এদের মধ্যে ১২১ জন নগরের ও ২০ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫১ জন; এর মধ্যে ২৫০ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৯ হাজার ৩৮২ জনের মধ্যে ২২ হাজার ৬৪৪ জন নগরের ও ৬ হাজার ৭৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও সিভাসুতে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন