বাংলাধারা প্রতিবেদন »
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা জাহেদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটি ২০১৯-২০২১ইং ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি
অনুমোদন করেন।
উক্ত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক
সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, দক্ষিণ জেলা যুবলীগের সিনিয়র
কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সদস্য জাহেদুর রহমান সোহেলকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির
সদস্য নির্বাচিত করা হয়।
জানা যায়, বিগত ৯০ দশকে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় সাতকানিয়া উপজেলার ছাত্রলীগের রাজনীতির কর্মকান্ডে অংশগ্রহণ করেন সোহেল। সে সময় বিএনপি সরকারের আমলে দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে নিধন করার জন্য যে স্টীমরোলার চালু করেছিল তার প্রতিবাদে সাতকানিয়া উপজেলায় রাজপথে ছিলেন।
সাতকানিয়া একটি এমন উপজেলা একদিকে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের দূর্গ খ্যাত অন্যদিকে বিএনপির অমানবিক নির্যাতন, অত্যাচার ও জুলুমের প্রতিবাদে মৃত্যু ভয়কে উপেক্ষা করে রাজপথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা
বিনির্মাণের লক্ষ্যে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যার
প্রতিবাদ ও বিচারের দাবীতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করার জন্য বদ্ধপরিকর ছিলেন।
২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী পরিবারের সদস্যদেও নিধন করার লক্ষে যে রোডম্যাপ তৈরী করেছিল তারই
বিরুদ্ধে শক্ত অবস্থানে ১৯ ফেব্রুয়ারী ২০০৩ সালে তাকে চট্টগ্রাম দক্ষিণ
জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নির্বাচিত করা হয়। জোট সরকারের
বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সচেষ্ট থাকেন তিনি। আন্দরকিল্লার দলীয়
কার্যালয় থেকে লালদীঘি কোতোয়ালী দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজার যাতায়াতের
মাধ্যম শাহ আমানত সেতুর পাদদেশ থেকে শুরু করে রাজপথ অবরোধ করেন।
২০১২ সালের ১৯ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সিনিয়র সদস্য নির্বাচিত
হন। বিগত ২০১২ সালে ৬ষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পরে ২০ অক্টোবর
২০১৩ তাকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত করেন।
২০১৬ সালে তিনি চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর সদস্য মনোনীত হন। এছাড়া তিনি
বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দর্শক ও পাঠক ফোরামের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।
বাংলাধারা/এফএস/এইচএফ












