৫ মার্চ ২০২৬

রোহিঙ্গা শিবিরে চাকরির দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

বাংলাধারা প্রতিবেদন  »

রোহিঙ্গা শিবিরে চাকরির দাবিতে কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় কাফনের কাপড় পরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত থাইংখালী স্টেশনে পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেয় এবং রোহিঙ্গা শিবিরমুখী বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার ক্যাম্পে ঢুকতে বাধা দেয়।

বিক্ষোভকারীরা জানায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা আসার কারণে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা স্থানীয় শিক্ষিত সমাজকে চাকরিতে সুযোগ না দিয়ে রোহিঙ্গা যুবকদের দিয়ে কাজ দিয়ে চালিয়ে যাচ্ছে।

তাছাড়া উচ্চপদস্থ কর্মচারীদের বেশিরভাগ কক্সবাজার জেলার বাইরের হওয়ায় তারা কৌশলে তাদের আত্মীয়-স্বজনে চাকরির সুযোগ করে দিচ্ছে। যার কারণে স্থানীয় শিক্ষিত সমাজ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে বাদ পড়েছে।

এ সময় বিক্ষোভ কর্মসূচিতে অ্যাডভোকেট এম এ মালেক, পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রবিউল আলম, সদর আব্দুল গফুর, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, দেলোয়ার হোসাইন বাপ্পী, এতমিনানুল হক, মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ