৫ মার্চ ২০২৬

দেশে করোনা কেড়ে নিলো আরও ২৭ প্রাণ

বাংলাধারা প্রতিবেদন »

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো ৯৩২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ১০ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ।

নতুন যে ২৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১৬৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ