৫ মার্চ ২০২৬

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড এলাকার ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন কুমার নাথ (৫৫)। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকার মুহুরী বাড়ীর বাসিন্দা। এছাড়া স্বপন কুমার নাথ মিরসরাই পৌর বাজারের সেলী ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী।

মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ উদ্দিন বলেন, সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার স্বপন কুমারকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন