৫ মার্চ ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু

ফটিকছড়ি প্রতিনিধি  »

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনভর ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নে অভিযান চালিয় তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও একটিকে ৩লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জিয়া হোসাইন। সকাল ৮ টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে পাইন্দং ইউনিয়নের জে.বি-১ ব্রিকস, এ.বি ব্রিকস ও এস এন্ড বি ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়। এবং এফ.বি ব্রিকস কে ৫মাসের সময় দিয়ে ৩লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জিয়া হোসাইন বলেন, মহামন্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে যেসব অবৈধ ইটভাটা রয়েছে তা ভেঙে ফেলা হবে। ফটকিছড়িতে মোট ৪১টি অবৈধ ইটভাটা রয়েছে পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাশে কোনো ইটভাটা থাকতে দেয়া হবে না।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন