বাংলাধারা প্রতিবেদন »
নগরীর দেওয়ানহাটে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেহেরুননেসা (১৭) নামের এই নিহত কিশোরী ওই এলাকার জানে আলমের মেয়ে।
এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়িতে লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে লাশটি উদ্ধার করে এখন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করছি। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ












