বাংলাধারা প্রতিবেদন »
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ১৮১ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন। দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১৬৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮ টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৯৯ হাজার ১১৫ টি।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ












