৫ মার্চ ২০২৬

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রচনা প্রতিযোগীতা, লেখা আহব্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন

বাংলাধারা প্রতিবেদন  »

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষ্যে ইয়ুথ অপরচুনিটিস এবং ভারতীয় হাইকমিশন “তোমার কাছে স্বাধীনতা মানে কী?” শীর্ষক রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন গত ১৫ ডিসেম্বর। এতে লেখা জমাদানের শেষ তারিখ ২০২১ সালের ১০ জানুয়ারি। এটি উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রমকে দোরাস্বামী।

হাইকমিশনার এ প্রতিযোগিতাকে বাংলাদেশের তরুণদের মত প্রকাশের জন্য একটি চমৎকার সুযোগ বলে উল্লেখ করেন বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কারণে বাংলাদেশের জন্য স্বাধীনতা শব্দটির শিকড় অনেক গভীরে।আমি মনেকরি এই প্রতিযোগিতা বাংলাদেশি তরুণদের মতামত ও সৃজনশীলতা প্রকাশের অসাধারণ একটি প্ল্যাটফর্ম হবে। এটির অংশ হতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তি, স্থান কিংবা পরিস্থিতির ভিন্নতায় একেক জনের কাছে “স্বাধীনতা” শব্দটির মানে একেক রকম হতে পারে। ১৯৭১ সালে আমাদের নিকট “স্বাধীনতা” মানে ছিল স্বৈরাচারী শাসন থেকে মুক্তি অর্জন করে নির্ভীক ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কাজেই বর্তমানে বাংলাদেশের তরুণদের নিকট “স্বাধীনতা মানে কী?” শীর্ষক প্রতিযোগিতাটির উদ্দেশ্য হলো বাংলাদেশি তরুণদেরকে “স্বাধীনতা” সম্পর্কে তাদের উপলব্ধির প্রতিফলন ও উপস্থাপন করার সুযোগ করে দেওয়া।’

ইয়ুথ অপরচুনিটিসের সহপ্রতিষ্ঠাতা সামাবিন নুর বলেন, “আমরা আপনাকে এই প্রশ্নটি করতে চাই: আপনার, তথা বাংলাদেশের তরুণদের নিকট স্বাধীনতা শব্দটির মানে কী? মহামারীর কারণে শিক্ষার্থীদের হাতে এখন অবসর সময় আছে। আমি চাই আপনারা সকলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং সারাদেশের সাথে স্বাধীনতা সম্পর্কে আপনাদের উপলব্ধি শেয়ার করুন।”

ইয়ুথ অপরচুনিটিসের আরেক সহপ্রতিষ্ঠাতা মাকসুদ এ. এম. মণ্ডল বলেন, “দীর্ঘকাল ধরে লেখালেখি মত প্রকাশের একটি সৃজনশীল মাধ্যম হিসেবে পরিচিত। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশি তরুণদের সৃজনশীলতা বের করে আনতে চাই। আমরা সারাদেশের সাথে তাদের গল্পগুলো শেয়ার করেতে চাই।”

প্রতিযোগিতাটি ১৮-৩৫ বছর বয়সী দেশে কিংবা বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি তরুণদের জন্য উন্মুক্ত তারা তাদের প্রবন্ধটি বাংলা কিংবা ইংরেজি যেকোন একটি ভাষায় লিখতে পারবেন।

বিজয়ীরা ল্যাপটপ, স্মার্টফোন,বই, ক্রেস্টও আকর্ষণীয় পুরস্কার পাবেন। বিজয়ীদের প্রবন্ধসমূহ “ভারত বিচিত্রা” ম্যাগাজিনে প্রকাশ হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের লিংকটি ভিজিট করতে হবে:https://host.youthop.com/myliberation/

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ