৫ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুনাছড়াস্থ দক্ষিণ কলাবাড়ীয়া এলাকায় এঘটনা ঘটে।

রেল পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্লেস ট্রেনে কাটা পড়েন ওই মহিলা।

রেলওয়ে থানা পুলিশের এসআই কামরুল হাসান বলেন, ‘রেললাইনের পাশে ক্ষতবিক্ষত একটি মহিলার লাশ পাওয়া যায়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ