১৯ মার্চ ২০২৬

এনায়েতবাজারে মাদকসহ আটক ৪

বাংলাধারা প্রতিবেদন  »

নগরের কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। এসয় তাদের কাছ থেকে ৬৬০ পিস ইয়াবা, ৭২ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক চারজন হলো মো. নান্নু প্রকাশ আলমগীর (৫৮), মো. রাসেল (২৭), মোহাম্মদ ইউনুস (৫০), সানি হোসেন (২০)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ৪ জনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন