১৯ মার্চ ২০২৬

আগুনে ছাই ২৭ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের ইপিজেড থানার বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ার বাজারে অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে গেছে।

রোববার (৩ ডিসেম্বর) দিনগত রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আজিজুল ইসলাম জানান, রোববার দিনগত রাতে জেলেপাড়ার বাজারে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে সাতটি গাড়ি প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১১টি মাছের আড়ত, ১৩টি দোকান, দুটি হোটেল ও একটি দোকান পুড়ে ছাই হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন