বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম নামের এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি র্যাব-১৫ এর ল্যান্স নায়ক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোয়াইক্যংয়ের র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র্যাব সদস্য ল্যান্সনায়ক তরিকুল ইসলাম এবং এএসআই কাউসারকে ট্রাক ধাক্কা দেয়। এতে ল্যান্স নায়ক তরিকুল ইসলাম মারা যান। অপর সদস্য কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়ার শাহপরী হাইওয়ে পুলিশে জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইচএফ












