বাংলাধারা প্রতিবেদন »
নাইক্ষ্যংছড়িতে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভূক্তির দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি জালিয়াতির মাধ্যমে কিছু রোহিঙ্গা বাংলাদেশের ভোটার হয়েছে। এতে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নামে একটি মামলা দায়ের করে নির্বাচন কমিশন।
এরমধ্যে ১৩ জন রোহিঙ্গা। বাকিরা মূলত রোহিঙ্গাদের মা-বাবা বা ভাই পরিচয় দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তিতে সহায়তা করে।
বাংলাধারা/এফএস/এইচএফ












