১৯ মার্চ ২০২৬

পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাধারা প্রতিবেদন  »

বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) বর্ণাঢ্য র‍্যালীটি আতুরারডিপু থেকে শুরু করে মুরাদপুর মোড় প্রদক্ষিণ করে হামজারবাগ রেলগেইট চত্বরে থামে। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সদ্য বিদায়ী কাউন্সিলর সাবেক ছাত্রনেতা মো. মোবারক আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক আলী বলেন, ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এসময় তিনি আগামী ২৭শে জানুয়ারী আসন্ন চসিক নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে জয়যুক্ত করার আহবানও জানান।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহমেদ, সুজিত কুমার, ওলি উল্লাহ দেলোয়ার, সাজ্জাদ হোসাইন, মো. শরীফ হোসাইন, নগর ছাত্রলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, বাবর আলী, সাজ্জাদ আলী, আরিফ হোসেন, ইউনূস রুবেল, মো. জামশেদ, হাসান কাইয়ুম, মিঠুন দে, সুমন দাশ, আনিসুর রহমান, মো. লিটন, কামাল উদ্দিন টিপু, মো. সৈকত, বিশ্বজিৎ দে, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা রিপন দাশ, সুমন হোসেন, আবু তাহের, আলাউদ্দিন, নাদিম সানি, উজ্বল হোসেন, মো. ইসমাইল, মো. বাদশা, অমিত সিংহ, মো. রফিক, মো. করিম, মঞ্জুর আলম, মো. সাজু প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন