বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে ৮৫ জন নগরের ও ১৮ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন; এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৮৯৬ জনের মধ্যে ২৩ হাজার ৯৩৩ জন নগরের ও ৬ হাজার ৯৬৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ও সিভাসুতে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের ও শেভরণে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা মিলেছে।
বাংলাধারা/এফএস/এআর












