১৯ মার্চ ২০২৬

কর্ণফুলী পাড়ের কাদায় লুকানো অস্ত্র উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

বাকলিয়ায় কর্ণফুলী নদীর পাড়ের কাদায় লুকানো অবস্থায় দেশীয় বন্দুক ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার (৪ জানুয়ারি) বাস্তুহারা এলাকার বালুরটাল ঘাটে অভিযান চালায় পুলিশ। অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র একটি লাল রঙের ব্যাগে মোড়ানো ছিল।

এসব অস্ত্র কর্ণফুলী নদী দিয়ে নিরাপদে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন বলেন, ‘বাস্তুহারা এলাকার কর্ণফুলী নদীর পাড়ে কাদার মধ্যে লুকানো অবস্থায় দেশীয় বন্দুক ও ছোরা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন