১৯ মার্চ ২০২৬

কদমতলীতে ২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাবসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের গোয়েন্দা শাখা। 

বুধবার (৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আব্দুর রহিম (২৫) মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) । সে কক্সবাজার জেলার উখিয়ার বালুখালীর ১নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

গোয়েন্দা শাখার উপ-পরিচালক হুমাউন কবির খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তীতে আব্দুর রহিমের বিরুদ্ধেমাদক আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন