১৯ মার্চ ২০২৬

আনোয়ারায় ডিএপির সিবিএ নির্বাচনে ফরিদ সভাপতি, সম্পাদক জাহেদ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফরিদ আহমদ সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ নির্বাচিত হয়েছে।

রবিবার (১০জানুয়ারি) ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এমপ্লয়ীজ হোস্টেলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। পরে ভোট গণনা শেষে রাত দশটায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ফরিদ-জাহেদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন । নির্বাচনে মোট প্রাপ্ত ভোট সভাপতি ফরিদ আহমদ চেয়ার প্রতীকে-১৭০ ভোট, সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ সাইকেল প্রতিক-১৬৩ ভোট, কার্যকরী সভাপতি মোহাম্মদ জাকারিয়া দেয়াল ঘড়ি প্রতীকে-১৪৩ ভোট, যুগ্ম সম্পাদক জাহানগীর আম প্রতীকে-১৭১ ভোট, সহ সাধারণ সম্পাদক মানিক চশমা প্রতীকে-১৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাইক প্রতীকে-১৬৭  ভোট, দপ্তর সম্পাদক জাহিদ আলম বাস প্রতীকে-১৫৩ ভোট, অর্থ সম্পাদক রাজিবুর রহমান গোলাপ ফুল প্রতিক-১৪৭  ভোট, কার্যকরী সদস্য নাজিরুল ইসলাম হাতুড়ী প্রতীকে-১৬৪ ভোট।

অপরদিকে প্রতিপক্ষ সভাপতি পদে ইছমাইল খাঁন ছাতা প্রতীক-৭৭ ভোট, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চাকা প্রতীক-৮২ ভোট, কার্যকরী সভাপতি এম এ আনসারী কলস প্রতীক-৯২ ভোট, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ফুটবল প্রতীক-৬৫ ভোট, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বই প্রতীক-৭৯ ভোট, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ জুয়েল টেবিল প্রতীক-৭০ ভোট, জাহেদুল আলম দপ্তর সম্পাদক লাটিম প্রতীক-৭৩ ভোট, অর্থ সম্পাদক মেহেদী হাসান মোরগ প্রতীক-৮৮ ভোট, সদস্য মোয়াজ্জেম হোসেন জাহাজ প্রতীক-৭৬ ভোট।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) বলেন, এ নির্বাচন সম্পূর্ণ শ্রমিক-কর্মচারীদের।।আমরা শুধু নিরাপত্তার দিকটি দেখভাল করি।যাতে শ্রমিকরা নির্ভয়ে তাদের  ভোটাধিকার প্রয়োগ  করতে পারে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন